Tuesday, June 12, 2012
এবার অতি সহজে মেমোরি কার্ডে বা পেনড্রাইবে কম্পিউটারের সফটওয়ার ইনস্টল করুন।আনেক সময় প্রয়োজনবোধে আমাদেরকে ঘরের বাইরে নিজেদের কিছু প্রয়োজনীয় সফটওয়ার নিয়ে কাজ করতে হয়। কিন্তু আমরা অনেক সময় তা হাতের কাছে পায় না।কারন কম্পিউটার তখন বাসায় বা দূরে থাকে । তাই আপনি আপনার সফটওয়ার মেমোরী কার্ডে বা পেনড্রাইবে ইনস্টল করে রাখলে তা যেকোন সময় অন্য কম্পিউটারে দিয়ে কাজ করতে পারবেন ।তাছাড়া কিছু সাইবার ক্যাফেতে একাদিক উইনডোজ করা থাকে এবং সেখানে তারা ইউসারদের উইনডজে সফটওয়ার ইনস্টল করার ফাংসান রাখে না।ফলে সফটওয়ার ইনস্টল হয় না এবং তা system administor দেখায়। আমি নিজেও এ সমস্যায় পড়েছি।আর যারা ছোট খাট কাজ করতে চায় এবং যাদের ঘরে নেট কানেকশন নেই তারা অনেক সময় সাইবার ক্যাফেতে কাজ করে কিংবা যাদের কম্পিউটার নেই তারা মেমোরী কার্ডে বা পেনড্রাইবে সফটওয়ার ইনস্টল করে শূধু কম্পিউটারে দিলে হবে। আপনি কম্পিউটারে যেভাবে সফটওয়ার ওপেন করেন ঠিক সেভাবে মেমোরী কার্ডে ওপেন করবেন দেখবেন তা কম্পিউটারের মত ওপেন হয়েছে। কথা না বাড়িয়ে এবার কার্য পদ্ধতি বলছি।প্রথমে আপনি যে সফটওয়ারটি মেমোরী কার্ডে বা পেনড্রাইবে ইনস্টল করবেন তা আপনার কম্পিউটারে ইন্টল করুন।তারপর আপনার সফটওয়ারটির ডাটা যেখানে জমা হয়েছে অর্থাত্ program file এ যান এবং সেখান থেকে আপনার ইনস্টল করা সফটওয়ারের ডাটা মেমোরী কার্ডে বা পেনড্রাইবে send করুন।এবার ডেস্কটপে যান এবং সেখান থেকে আপনার সফটওয়ারের আইকনটি মেমোরী কার্ডে বা পেনড্রাইবে send করুন।এবার আপনি আপনার মেমোরী কার্ড বা পেনড্রাইব ওপেন করে program file থেকে send করা ডাটা ওপেন করুন এবং সেখানে আপনি আপনার সফটওয়ারের ইনস্টল করা আইকন দেখতে পাবেন। সেখান থেকে সফটওয়ারটি ওপেন করুন।দেখবেন ওপেন হয়েছে।এবার মেমোরী কার্ড বা পেনড্রাইবটি নিয়ে আপনি যেকোন কম্পিউটারে দিয়ে আপনি সফটওয়ারটি ওপেন করলে ওপেন হবে।কোন আবার নতুন করে ইনস্টল করার প্রয়োজন হবে না।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment